এ বিজয় জনগণের বিজয় : রনজিত সরকার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৯ AM

এ বিজয় জনগণের বিজয় : রনজিত সরকার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৮:৪০:৫৬ AM

এ বিজয় জনগণের বিজয় : রনজিত সরকার


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে সুনামগঞ্জ-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত এম পি এডভোকেট রনজিত চন্দ্র সরকার আজ ভাটির জনপদ সাচনা বাজার ও জামালগঞ্জে দলীয় নেতা কর্মি ও গণমানুষের সাথে সালাম আদাব ও  শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার দুপুর ২ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূল আওয়ামী লীগসহ আপামর জনগণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন, নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,জেলা শ্রমিকলীগ নেতা সায়েম পাঠান, জেলা পরিষদের সদস্য দ্বিপক তালুকদার,সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়ালীউল্লাহ সরকার, নাসিরুল হক আফিন্দী, সাবেক উপজেলা যুবলীগের নেতা জসিম উদ্দিন তালুকদার, আবুল আজাদ, সাচানা বাজার বনিক সমিতি নেতা চিত্তরঞ্জন পাল, সেলিম আহমদ, চেয়ারম্যান সুব্রত সামন্ত, কাজল চন্দ্র তালুকদার, সাবেক মৎস্যজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, তারেক, সুমন, আরিফ আলম লিমন, খাদিমুল ইসলাম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

রনজিত চন্দ্র সরকার বলেন, এ বিজয় আমার বিজয় নয়, এ বিজয় তৃণমূল আওয়ামী লীগের বিজয়, এই বিজয় সাধারণ জনগণের বিজয়, এ বিজয় বঙ্গবন্ধুর নৌকার বিজয়, আমরা যারা আছি বিজয় নিয়ে কোন প্রকার সহিংসতা যাতে না হয় ও কালো টাকার আধিপত্য বাদীরা যাহাতে সাম্প্রদায়িক বিষ পাম্প না ছড়াতে পারে সেই দিকে নজর রাখতে হবে।

আজকের সিলেট/ডি/ডিআর

সিলেটজুড়ে


মহানগর