হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ AM

হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৪ ০৫:৩০:০৯ AM

হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন


হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।

বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩নং ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে।

এ ব্যাপার জানতে ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের ব্যপস্থাপকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তার দাপ্তরিক মোবাইল নম্বরটি বন্ধ।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর