মৌলভীবাজারের কুলাউড়ায় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের কারনে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করে আদায় হয়।
বুধবার কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
এসময় মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভাটেরা বাজারে অবস্থিত ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা, বাসুদেব খাদ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, মা স্টোরকে ৭ হাজার টাকা, দি ভাটেরা শপিং স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজকের সিলেট/ডি/এসটি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








