ধোপাদিঘীর পার ওয়াকওয়ে থেকে ইয়াবা সহ যুবক আটক
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৬ PM

ধোপাদিঘীর পার ওয়াকওয়ে থেকে ইয়াবা সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৮:৫৭:০৩ AM

ধোপাদিঘীর পার ওয়াকওয়ে থেকে ইয়াবা সহ যুবক আটক


নগরীর ধোপাদিঘীরপার ওয়াকওয়ে থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ  মো. মঈন উদ্দিন খান (২৮) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সে নগরীরর সুবিদবাজার  ৫১/এ, নূরানী এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে আটক করে। এসময় ৮৩ পিস  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর