নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হলেন লিয়াকত শাহ ফরিদী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ AM

নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হলেন লিয়াকত শাহ ফরিদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:৩০:১৮ AM

নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হলেন লিয়াকত শাহ ফরিদী


বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক কালবেলার সিলেট ব্যুরোচীফ, বিশিষ্ট শিক্ষাবিদ ও  সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি যোগদান করেন। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 লিয়াকত শাহ ফরিদীর রয়েছে এক বর্ণাঢ্য কর্মময় জীবন। ৮০' র দশকের মাঝামাঝি থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পাশাপাশি ১৯৯৩ সালে তিনি প্রভাষক পদে বালাগঞ্জ কলেজে যোগ দেন।  পরবর্তীতে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

কিন্তু সাংবাদিকতাই পেশা ও নেশা হিসবে গ্রহন করেন। সাংবাদিকতা জীবনে তিনি  সিলেটের স্থানীয় সাপ্তাহিক গ্রাম সুরমা, দৈনিক যুগভেরী, দৈনিক সবুজ  সিলেট, দৈনিক শুভ প্রতিদিন ছাড়াও বহুল প্রচারিত জাতীয়দৈনিক-দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দি ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস ও দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্যের ছোটকাগজ নির্ব্যাজ সম্পাদনা করেছেন। এ ছাড়া লোক সংস্কৃতি গবেষণা ও কাব্যচর্চায় নিবেদিতপ্রাণ একজন সাহিত্যকর্মী। তিনি  সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।

লিয়াকত শাহ ফরিদীর জন্ম ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর