শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের শাহপরাণ হলে তিনজন এবং সৈয়দ মুজতবা আলী হলে তিনজন শিক্ষককে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
শাহপরাণ হলে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা হলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম নিজাম উদ্দিন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক শিহান তাওসীফ ও মো. সালমান সাঈদ সানি।
সৈয়দ মুজতবা আলী হলে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রভাষক মো. আমজাদ পাটোয়ারী, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রভাষক মো. শামীম রেজা সাইমুন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক মো. মহিন উদ্দিন।
অফিস আদেশেবলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
আজকের সিলেট/বিএন/এসটি
শাবি প্রতিনিধি 








