গুচ্ছভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিত ৯২ শতাংশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ AM

গুচ্ছভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিত ৯২ শতাংশ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৫:৩২:২৯ AM

গুচ্ছভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিত ৯২ শতাংশ


সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে উপস্থিত ছিলেন ৬৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯২ শতাংশ।

শুক্রবার শাবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবিতে ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এরমধ্যে অংশ নিয়েছেন ৬৭১ জন পরীক্ষার্থী। ৫৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এরআগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-এ ও ই ভবনে বেলা ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর