সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৩৮ AM

সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৫:২৭:১৭ AM

সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা


পশ্চিমা লঘুচাপের প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। শুক্রবার রাত ৯টা থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। মধ্যরাত থেকে হয় ভারী বৃষ্টি।

শনিবার সকাল ১১টা পর্যন্ত থেমে থেমে হয় বৃষ্টি।  এ অবস্থায় আগামীকাল রোববার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আভাস রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৬ থেকে শনিবার সকাল ৬টা) বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ১০৮.১ মিলিমিটার। আর শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ৩ ঘন্টায় সিলেটে ১মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর