গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৬ PM

গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৭:১৬:১৯ AM

গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


গোলাপগঞ্জে পানিতে ডুবে দুইবোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও  মাজেদা বেগম (৫)।

শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম ও  মাজেদা বেগমসহ ৫জন শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এসময় পানির নীচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর