আবারো দেশ সেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ PM

আবারো দেশ সেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৭:২১:০৫ AM

আবারো দেশ সেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র‍্যাংকিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে গতবছর প্রকাশিত র‍্যাংকিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

তবে সম্প্রতি ২০২৪ সালের ভিত্তিতে প্রকাশিত র‍্যাংকিংয়ে প্রথম স্থানে জায়গা করে নেয় শাবি। সম্প্রতি সিন্যাপ্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকায় স্থান পাওয়া শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর