‘সর্বজনীন পেনশন স্কিম শিক্ষাব্যবস্থা ধ্বংসের নীল নকশার প্রতিফলন’
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ PM

‘সর্বজনীন পেনশন স্কিম শিক্ষাব্যবস্থা ধ্বংসের নীল নকশার প্রতিফলন’

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৬:৪৩:২৪ AM

‘সর্বজনীন পেনশন স্কিম শিক্ষাব্যবস্থা ধ্বংসের নীল নকশার প্রতিফলন’


বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তকরণ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের গভীর নীল নকশার প্রতিফলন। এই প্রজ্ঞাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভক্তিকরণের মাধ্যমে দুটি শ্রেণীর জন্ম হবে যা চরম বৈষম্যমূলক ও অপমানজনক।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালনকালে শিক্ষক সমিতির নেতারা এ মন্তব্য করেন।

কর্মবিরতিতে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আজিজুল বাতেন, অধ্যাপক. ড. সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক মো:মহিবুল আলম, অধ্যাপক ড. ফরহাদ রাব্বী, অধ্যাপক ড. রাজিয়া সুলতানা এবং সহযোগী অধ্যাপক স্থপতি ইফতেখার রহমান।

এসময় বক্তারা বলেন, ঘোষিত প্রজ্ঞাপনের ফলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা নামক মহান পেশা থেকে দূরে সরে যাবেন, বিদেশে মেধা পাচারের প্রবণতা বাড়বে এবং অতি শীঘ্রই জাতি মেধাশূন্য হয়ে পড়বে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গভীর অন্তরায় সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ অগ্রহণযোগ্য, অন্যায্য, অযৌক্তিক এবং বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছেন এবং দাবি বাস্তবায়নে অদ্যাবধি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কঠিন থেকে কঠিনতর আন্দোলনের দিকে যেতে বাধ্য করা হচ্ছে ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর