পদোন্নতি পেলেন সিকৃবির ৮ কর্মকর্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ AM

পদোন্নতি পেলেন সিকৃবির ৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৬:১২:০০ AM

পদোন্নতি পেলেন সিকৃবির ৮ কর্মকর্তা


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গত ৩০ মে সিকৃবির ৪৪ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার সিকৃবির রেজিষ্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে তাদেরকে পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- কৃষিবিদ কামরুল ইসলাম (ডেপুটি রেজিষ্ট্রার পদে পদোন্নতি, গ্রেড-৫), মোঃ ফয়জুল্লাহ (ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি, গ্রেড-৫), কৃষিবিদ সৌরভ ব্রত দাস (ডেপুটি রেজিষ্ট্রার পদে পদোন্নতি, গ্রেড-৫), কানন দাস (ডেপুটি রেজিষ্ট্রার পদে পদোন্নতি, গ্রেড-৫), শামীমা সুলতানা (ডেপুটি কন্ট্রোলার পদে পদোন্নতি, গ্রেড-৫), আতাউর রহমান, (ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি, গ্রেড-৫), রিয়াজুল ইসলাম রাজীব (ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি, গ্রেড-৫) ও প্রকৌশলী আলাউদ্দিন আহমদ (নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি, গ্রেড-৬)।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর