সিলেটের ৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, গণনা চলছে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ PM

সিলেটের ৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৪:১৫:১২ AM

সিলেটের ৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, গণনা চলছে


সিলেট বিভাগের সাতটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হয় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত।

বুধবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রন চলে বিকেল চারটা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি একেবারে কম ছিলো সকালে বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় উপচে পড়া ভিড়। কিছু কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি ছিলো। এছাড়াও বন্যাকবলিত জকিগঞ্জ ও কানাইঘাট এলাকায় পানিবন্দী মানুষেরা নৌকাযোগে ভোট দিতে আসেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও জকিগঞ্জ-কানাইঘাটে বন্যার ভয়াবহতার মধ্যেও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে এই দুই উপজেলায় কতটুকু ভোটার উপস্থিতি হবে এ নিয়ে শঙ্কা তৈরি ছিলো। প্রার্থী নির্বাচন পেছানোর আবেদন করলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। বন্যা পরিস্থিতির কারণে দুই উপজেলার ৯টি ভোটকেন্দ্র পরিবর্তন করে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত কাঙ্খিত ভোটার উপস্থিতি ছিলো বলে স্থানীয়রা মনে করছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।

এদিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো ভোট হওয়ায় আনন্দ-উচ্ছ্বাস ছিলো ভোটারদের মধ্যে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর