জামাল ভূঁইয়াকে বাইরে রেখে একাদশ বাংলাদেশের, অধিনায়ক তপু বর্মন
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৩ AM

জামাল ভূঁইয়াকে বাইরে রেখে একাদশ বাংলাদেশের, অধিনায়ক তপু বর্মন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৫:০৫:৫৭ AM

জামাল ভূঁইয়াকে বাইরে রেখে একাদশ বাংলাদেশের, অধিনায়ক তপু বর্মন


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু পরই মাঠে নামবে বাংলাদেশ।  এই ম্যাচের একাদশে নেই জামাল ভুঁইয়া। তার জায়গায় অধিনায়কত্ব করবেন তপু বর্মন। চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন ও তারিক কাজীর জায়গা হয়েছে শুরু একাদশে। বসুন্ধরা কিংস অ্যারেনার এই ম্যাচে হাভিয়ের কাবরেরার একাদশে গোলবার সামলাবেন মিতুল মারমা। একাদশে আছেন তিন সেন্টার ব্যাক তপু বর্মণ ও মেহেদী হাসান মিঠু ও তারিক কাজী। লেফট ব্যাকে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে থাকছেন সাদ উদ্দিন। ডিফেন্সিভ মিডে মোহাম্মদ হৃদয় এবং তার সামনে সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র। রাইট উইংয়ে রাকিব হোসেন এবং নাম্বার টেন পজিশনে দেখা যাবে শেখ মোরসালিনকে।

বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, মেহেদী হাসান মিঠু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও সোহেল রানা (জুনিয়র)
আক্রমণ: শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর