সিলেটের বিশ্বনাথে কিউরিয়াস ফর ট্যালেন্টের আয়োজনে ও মোহাম্মদ আলী মজনু ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উপজেলা আন্ত:স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করলো চাউলধনী স্কুল এন্ড কলেজ।
শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে তারা।
প্রতিযোগিতার বিষয় ছিল ‘রাষ্ট্রীয় আইনই হতে পারে পরিবেশের সবচেয়ে বড় রক্ষা কবচ’। সরকারি দল হিসেবে তারা অংশ নিয়ে বিষয়টির পক্ষে প্রতিভাকে কাজে লাগিয়ে সাবলীলভাবে যুক্তি তর্কে মন জয় করে নেয় বিচারকসহ উপস্থিত অতিথি ও অডিটোরিয়াম ভর্তি দর্শকদের।
ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিতর্কে অংশগ্রহণ করে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজিদা আক্তার মুন্নী, মন্ত্রী ফাইজা আক্তার সামিরা, সংসদ সদস্য সামিরা আক্তার মারিয়া, সহযোগী সদস্য শারমিন বেগম ও জান্নাত আনিছা।
সার্সিং মেরিটস’ স্লোগান নিয়ে গত ১৮ মে শনিবার বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘আন্ত:স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর প্রথম রাউন্ড শুরু হয়।
এরপর ২৫ মে প্রতিযোগিতার ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এই তিনটি রাউন্ডে সর্বোচ্চ নাম্বার পায় চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রতিযোগিরা। ফাইনাল রাউন্ডে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সঙ্গে লড়বে তারা।
চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী বলেন, 'এ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যগণ ও চাউলধনী স্কুল বাস্তবায়ন কমিটির স্থানীয় এবং ইউকে কমিটি সকলের। সবসময় সবাই দায়িত্বের সাথে খোঁজ খবর নিচ্ছেন বলে সময়ের সাথে সাথে সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে এলাকাবাসীর স্বপ্নের এই প্রতিষ্ঠান।'
উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উপজেলার ১৭টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ২য় বারের মতে এ আয়োজন করে কিউরিয়াস ফর ট্যালেন্ট।
আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো
আজকের সিলেট ডেস্ক 








