গোয়াইনঘাট উপজেলায় নিয়াগুল গ্রামে জমি নিয়ে বিরোধের জেড়ে আপন বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোটভাই। ইব্রাহীম আলী (৪৫) আলী নিয়াগুল গ্রামের হোসেন আহমদের পুত্র। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই রুহুল আমিন পলাতক রয়েছেন।
শনিবার বিকলে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে জানান, শনিবার বিকেলে জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড়ভাই রুহুল আমিন একটি রড দিয়ে ছোটভাই ইব্রাহিমকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পরেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আজকের সিলেট/ডি/এপি









