রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০১:১৯:৫৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালিত


মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল আজহার নামায পড়লেন শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।

রোববার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন।

মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পাশ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন। দীর্ঘ ১৬বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর