গোয়াইনঘাটে ফের বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৬ AM

গোয়াইনঘাটে ফের বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৫:৪৩:০৭ AM

গোয়াইনঘাটে ফের বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন


চার দিনের টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সিলেট জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী রাধানগর,সালুটিকর গোয়াইনঘাট রাস্তা বিচ্ছিন্ন রয়েছে।

গোয়াইনঘাট -সারিঘাট ও সালুটিকর-গোয়াইনঘাট  সড়কের উপর দিয়ে একাধিক স্থানে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। উপজেলার তেরোটি ইউনিয়নের, তিনশত তেরোটি গ্রামের মধ্যে একশত ছয়চল্লিশটি গ্রাম প্লাবিত রয়েছে।

উপজেলার প্রায় দুইশত পয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা ও আনুমানিক সাতশত হেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত। পানি প্রবাহের তথ্য রোববার ষোল জুন দুপুরে সারী গোয়াইন পিয়াইন নদীর বিপদ সীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  তৌহিদুল ইসলাম বলেন, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয় ভারি বর্ষনে গোয়াইনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সালুটিকর-গোয়াইনঘাট, রাধানগর-গোয়াইনঘাট সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া গোয়াইনঘাট-সারিঘাট সড়কের বিচ্ছিন্ন অংশে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর