একমাসের মধ্যে হকার্সমুক্ত হবে নগরী : সিসিক মেয়র
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ AM

একমাসের মধ্যে হকার্সমুক্ত হবে নগরী : সিসিক মেয়র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৭:২৩:০৪ AM

একমাসের মধ্যে হকার্সমুক্ত হবে নগরী : সিসিক মেয়র


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী একমাসের মধ্যে সিলেটের রাস্তাঘাট হকার্সমুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্টোপলিটন চেম্বারের উদ্যোগে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবপক্ষের সাথে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে বা রাখতে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে।

তিনি এ কাজে সব মহলের আন্তরিক সহযোগীতা চেয়েছেন।

সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠি সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর