নন্দিরগাঁওয়ে ১০ কেজি করে ৪৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৩ AM

নন্দিরগাঁওয়ে ১০ কেজি করে ৪৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৪:৩৪:২৭ AM

নন্দিরগাঁওয়ে ১০ কেজি করে ৪৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ


 সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে ৪৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ জানান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহর, সুন্দ্রগাও, ২নং ওয়ার্ডের মিত্রিমহল, করবাড়ী, রানীগঞ্জ, ৩ নং ওয়ার্ডের আঙ্গারজুর, রাইখালেরপার, দামারিপার, ৪নং ওয়ার্ডের নওয়াগাওঁ, লামাপাড়া, কদমতলা, ৫নং ওয়ার্ডের কচুয়ারপার, দারিকান্দি, চৌধুরীপার, ৬ নং ওয়ার্ডের নন্দিরগাওঁ, ৭নং ওয়ার্ডের মানাউর, ৮নং ওয়ার্ডের বাইমারপার, চলিতাবাড়ী ও ৯ নং ওয়ার্ডের শিয়ালা হাওর, জলুরমুখ এবং বেতকোনা গ্রামের পানিবন্দী মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষকা কর্মকর্তা ও  নন্দীরগাঁও ইউনিয়নের ট্যাগ অফিসার আরাফুল আলম, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ইউপি সদস্য আপ্তার মিয়া, আনিস মিয়া, জালাল উদ্দীন, মতিউর রহমান, আজির উদ্দিন, খালেদ আহমদ, এরশাদ আলী, দশরত সরকার।

এসময় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর