শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস: পারিশ্রমিক একশো টাকা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ AM

শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস: পারিশ্রমিক একশো টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৪:৩৭:৩৬ AM

শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস: পারিশ্রমিক একশো টাকা

একশো টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস


ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।  এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।  নতুন বছর আবার নতুন ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু।  এরই মধ্যে শোনা গেল, শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।  এর জন্য তিনি নাকি ১০০ টাকা পারিশ্রমিক নেবেন।


ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার।  তবে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামরণ হয়েছে।  এর মধ্যে একটি নাম চূরান্ত করা হবে বলে জানান সালমান।  চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।  এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’।


এ সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার গণমাধ্যমকে জানান, ২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিলো।  এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব।  তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।  সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি।  ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে।  আপাতত প্রস্তুতি চলছে।


অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার বিষয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চান নি।  নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।


অপু বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই।  ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

আজকের সিলেট/১৭ জানুয়ারি/আর টিভি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর