মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ AM

মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০২:২৭:৪৯ AM

মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি


গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ভারী বর্ষণ ও উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় জেলার মনু, ধলই ও জুড়ী নদীর পানিসহ কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি কমতে শুরু হয়েছে। এতে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। কাটছে বন্যার আতঙ্ক।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় মনুনদের চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সে.মিটার, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ১৭ সে.মিটার, জুড়ী নদীতে ১৮৭ সে. মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধলাই নদী রেলওয়ে ব্রীজে পানি ২৪০ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি হয়নি। তাই জেলার মনু, ধলই ও জুড়ী নদীর পানিসহ কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি পানি প্রবাহ কমেছে। নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি। সেই সঙ্গে নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে।

সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার ভ্যান চালক মোহাম্মদ আলী বলেন, বৃষ্টি কমে যাওয়ায় মনুর পানি কমেছে। এভাবে কমতে থাকলে আমাদের আর কোনো ভয় নেই। এতে আমাদের মাঝে স্বস্তি ফিরেছে।

কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার কৃষক সাহেদ মিয়া বলেন, গতকাল ভোর পর্যন্ত পানি বাড়লেও সারাদিন বৃষ্টিপাত না হওয়ায় ধলই নদীর পানি কমেছে। বন্যার আশঙ্কা কেটে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, যদি ভারী বর্ষণ না হয় তাহলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। পাশাপাশি জেলার নদ নদীর পানি প্রবাহের দিকে নজর রাখা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর