সিলেটে ১৩০ বস্তা চিনিসহ আটক ২
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৬ AM

সিলেটে ১৩০ বস্তা চিনিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০২:৪১:২১ AM

 সিলেটে ১৩০ বস্তা চিনিসহ আটক ২


সিলেটে পুলিশের অভিযান ও সংবাদমাধ্যমগুলোতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরও সিলেটে কিছুতেই থামছে না চিনিসহ আটক ২। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে একাধিক চক্র লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি নিয়ে আসছে সিলেটে। পরে সেগুলো ছড়িয়ে পড়ছে সারা দেশে। আটককৃত হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ (তোয়াকুল) গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)।

এবার সিলেটে সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার থেকে চিনিভর্তি একটি ট্রাক জব্দ করে। ট্রাকে ১৩০ বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি ছিলো। যার বাজারমূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।  

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর