বন্যার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন: পানিবন্দি লক্ষাধিক মানুষ
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৩ AM

উজানের ঢলে ভেসে গেল এক হাজার ১৭৬ গ্রাম, পানিবন্দি সাড়ে ৬ লক্ষাধিক মানুষ

বন্যার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন: পানিবন্দি লক্ষাধিক মানুষ

আহমেদ পাবেল

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:২৮:৩৬ AM

বন্যার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন: পানিবন্দি লক্ষাধিক মানুষ


সিলেট অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যা পরিস্থিতি ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি করেছে। অতিবৃষ্টির কারণে নদীগুলির পানি বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা এবং ফসলের জমি। মৌসুমি বৃষ্টির তীব্রতা এবং ভারত থেকে আসা ঢলের কারণে সিলেট অঞ্চলে এ বন্যা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে উঠে গিয়ে আশেপাশের এলাকা প্লাবিত করেছে।

সিলেট অঞ্চলে প্রায় পঞ্চাশ মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই বাড়িঘর হারিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাবে অনেকেই দুর্ভোগ পোহাচ্ছেন। কৃষিজমি এবং মৎস্যখামার ডুবে যাওয়ায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম বলেন , সিলেটের পাশেই ভারতের মেঘালয়। যেখান থেকে অনেক নদী সিলেটে এসে পড়েছে। মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানির সাথে প্রচুর পরিমাণে বালু ও কাদামাটি সিলেটের নদ-নদী ও হাওরগুলোতে এসে পড়ছে, ফলে এগুলো দিনদিন ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে। একই সাথে কমে গেছে পানির ধারণ ক্ষমতাও। এছাড়াও সিলেট মহানগরীর উন্নয়ন প্রকল্পেও সমস্যা আছে বলে মনে করে কিম জানান, প্রতিবছর এই বন্যার কবল থেকে সিলেটবাসীকে রক্ষা করতে হলে নদী খননসহ দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা জরুরী ।

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, নদীগুলো ভরাট হয়ে পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। এছাড়াও অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পানিসহ নানা কারণে সিলেটে বন্যা দেখা দেয়। সিলেটের এই বন্যার মূল কারণগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং দলীয় নেতারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপারে বরাবরই আন্তরিক। আশা করি ভাল কিছই হবে ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর