সিলেটে এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ PM

সিলেটে এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৯:২২:০৭ AM

সিলেটে এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা


গত ৩০ জুন থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।বন্যার কারণে শুধুমাত্র  সিলেট বোর্ডের পরীক্ষার তারিখ পিছিয়ে মঙ্গলবার থেকে শুরুর ঘোষণা দিয়েছে বোর্ড। কিন্তু ওইদিন থেকে  সিলেটে পরীক্ষা শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। কারণ তৃতীয় দফায় বন্যা পানিবন্দি রয়েছে অনেক পরীক্ষা কেন্দ্র। বিশেষ করে এই মুহুর্তে বানের পানিতে তলিয়ে আছে জকিগঞ্জ উপজেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রধান কেন্দ্র হাসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ।

এমতাবস্থায় সরকারের কাছে এইচএসসি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ বলেছেন, বানের পানিতে ডুবে আছে জকিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড। অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। কেউ কেউ ঘরে মাচা বানিয়ে বসবাস করছেন। জীবনযুদ্ধে টিকে থাকাই যেখানে কষ্টকর, সেখানে পরীক্ষা নিয়ে ভাবতে পারছেন না অভিভাবকরা। এই অবস্থার কথা বিবেচনা করে সরকারের উচিত হবে পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করা।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল জানান, বন্যা পরিস্থিতির কারণে  সিলেট বিভাগে ৮ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত আছে। ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।স্থগিত পরীক্ষাগুলো ১৩ আগস্ট থেকে নেয়া হবে।

নতুন সূচি অনুযায়ী, ১৩ আগস্ট বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয়পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথমপত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিষয়ের পরীক্ষা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর