মধ্যনগরে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৬ AM

মধ্যনগরে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৫:০৪:১৭ AM

মধ্যনগরে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ


সুনামগঞ্জের মধ্যনগরে দ্বিতীয় দফার আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছেন এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,  বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ,চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর