সিলেটের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫২ PM

সিলেটের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৬:৫৯:৫৩ AM

সিলেটের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


সিলেটের গনমাধ্যম কর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

বৃহস্পতিবার বিকেল চারটায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন।

মতবিনিময় সভায় সিলেটের নতুন এসপি আব্দুল মান্নান পেশাগত দায়িত্ব পালন ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সিলেটের সাধারণ মানুষকে বিশেষভাবে মূল্যায়ন করেন। সভায় সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুধবার (১০ জুলাই) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার হিসেবে ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর