নাটকীয় জয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

কোপা আমেরিকা ২০২৪

নাটকীয় জয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৯:৪০:৫৯ AM

নাটকীয় জয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে


প্রথমবার কোপা আমেরিকায় অংশ নিয়েই দারুণ নৈপূণ্য প্রদর্শন করল কানাডা। প্রতিযোগিতার সফলতম দল উরুগুয়ের বিপক্ষে জয়ের পথেই ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে কানাডিয়ানদের হৃদয় ভেঙে স্কোরবোর্ডে সমতা টানলেন লুইস সুয়ারেস। ম্যাচ গড়ালো টটাইব্রেকারে। যেখানে আর পেরে ওঠেনি কানাডা।

নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে আসরের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর টাইব্রেককে কানাডাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে।

ম্যাচের প্রথম গোলটি করেছিলে উরুগুয়েই। অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেন রদ্রিগো বেনতেকুর। ১৪ মিনিট পর স্কোরবোর্ডে সমতা টানেন ইসমাইল কোনে। এরপর লম্বা সময় ধরে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত ম্যাচের ৮০তম মিনিটে জোনাথন ডেভিডের গোলে জয়ের স্বপ্ন আঁকছিল কানাডা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে উরুগুয়েকে ম্যাচে ফেরার অভিজ্ঞ সুয়ারেস।

ম্যাচ অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করেছে কানাডা। শেষ দিকে বলের দখল ও আক্রমণে ধার বাড়িয়েও ফয়দা লুটে নেয় উরুগুয়ে।

টাইব্রেকারে চারটি শটেই জালের দেখা পায় উরুগুয়ে। কানাডার হয়ে তৃতীয় ও পঞ্চম শট দুটি মিস করেন ইসমাইল ও আলফুঁস দেভিস।

মায়অমির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হয়ে আসরের ফাইনাল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর