আন্দোলনের মুখে পদত্যাগ করলেন দুই কলেজের অধ্যক্ষ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ PM

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন দুই কলেজের অধ্যক্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৪ ০৪:২২:৫৮ AM

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন দুই কলেজের অধ্যক্ষ


নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের দুটি কলেজের অধ্যক্ষ। এর আগে তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করেন। পদত্যাগ করা দুই অধ্যক্ষ হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

সোমবার তারা দুজন পদত্যাগ করেন।

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেওয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমি আমার অধ্যক্ষ পদ হইতে স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমার ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।

এর আগে, ১১ আগস্ট অধ্যক্ষ মো. নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলেই ফোন কেটে দেন।

এদিকে, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আজ সোমবার গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ করেন।

এর আগে গতকাল রোববার কলেজে বিক্ষোভ কর্মসূচি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, আজকে আমি পদত্যাগ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর