মাধবপুরে স্বচ্ছতা গ্রুপ ও আশার আলো রক্তদান সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০১ AM

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপ ও আশার আলো রক্তদান সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ০৯:০২:৫৩ AM

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপ ও আশার আলো রক্তদান সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ


বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বচ্ছতা গ্রুপ ও আশার আলো রক্তদান সংগঠন।

 মঙ্গলবার সকাল ৭টায় কুমিল্লা উপজেলার ব্রাক্ষনপাড়া ও গোপালনগর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়-স্বচ্ছতা গ্রুপ ও আশার আলো রক্তদান সংগঠনের বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকের এই ত্রাণ সামগ্রী প্রদান কর্মসুচির আয়োজন করা হয়। এতে বন্যা কবলিত প্রায় এক হাজার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী হিসেবে বিভিন্ন প্রকার শুকনা খাদ্যদ্রব্য প্রদান করা হয়।

এ সময় ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতী শফিকুল ইসলাম ডালিম, সাব্বির হাসান সাগর,মোঃ জালাল, জহিরুল ইসলাম, আশার আলো সংগঠনের সদস্য আল মাসুদ লোকমান, মিনার হোসেন, শাহ আলম, রাকিব মিয়া, উজ্জ্বল,  সাইফুল ইসলাম, ফয়সাল মিয়া, আব্দুল হান্নান।

এছাড়াও স্বেচ্ছাসেবী তাওহীদ ইসলাম, ইসমাইল হোসেন, হাফেজ পারভেজ প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর