পুলিশের সাবেক দুই আইজিপি গ্রেফতার
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪১ AM

পুলিশের সাবেক দুই আইজিপি গ্রেফতার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০১:০৭:০৯ AM

পুলিশের সাবেক দুই আইজিপি গ্রেফতার


বাংলাদেশ পুলিশের সাবেক দুই ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত গভীর রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহিদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবেক এ দুই আইজিপির বিরুদ্ধে একাধিক ছাত্র- গণহত্য মামলা রয়েছে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকের সিলেট/ডি/এনই

সিলেটজুড়ে


মহানগর