মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ PM

মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৭:২২:২০ PM

মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা


হবিগঞ্জের মাধবপুরে অনুমোদন ছাড়া মাটি উত্তোলনের অভিযোগে সাজিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে সাজিদ মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর