আজ রোববার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগ বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি-সমাবেশ স্থগিত ঘোষনা করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। আগামী ১৭ তারিখ মঙ্গলবার এই র্যালি-সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে সিলেট মহানগরীতে সমাবেশ ও র্যালি উদ্যোগ নিয়েছিলো বিএনপির সিলেট বিভাগ। এদিন বিকেল দুইটার দিকে সিলেট শহরে বিশাল র্যালি করে বড় সমাবেশ করার কথা ছিলে।
আজকের সিলেট/ডি/এসটি









