সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৫ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১৭ PM

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৫ জনের কারাদণ্ড

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৫:১০:০০ AM

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৫ জনের কারাদণ্ড


সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় অবৈধভাবে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে বালু পাথর উত্তোলন করার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সকালে যাদুকাটা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে বিকেলে দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ২৫ জনের মধ্যে ৬ জনকে ২১ দিন কারাদণ্ড এবং বাকী ১৯ জনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার ভোর থেকে যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবিসহ যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় ২৫ জনকে আটক করা হয়।

পরে বিকেলে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ আইনে ৬ জনকে ৩ সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে ৩ মাসের (৯০ দিনের) কারাদণ্ড প্রদান করেন।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী যাদুকাটা নদীর পাড় কাটার অভিযোগে ২৫ জন আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমরা নদীতে প্রতিনিয়ত নজরদারি রাখছি। যেই নদীর পাড় কাটবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর