শাবিপ্রবিতে হল খুলবে ৮ অক্টোবর, ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর 
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ AM

শাবিপ্রবিতে হল খুলবে ৮ অক্টোবর, ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর 

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৯:২১:২৫ AM

শাবিপ্রবিতে হল খুলবে ৮ অক্টোবর, ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর 


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আবাসিক হলসমূহ ৮ অক্টোবর খুলে দেওয়া হবে এবং ক্লাস-পরীক্ষা ২০ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 


উপ-উপাচার্য বলেন, আগামী ৮ অক্টোবর ছেলেদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। ১৫ অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত আসনে ছাত্রদের হলে ওঠতে হবে। 


ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে তিনি বলেন, ২০ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে। বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করতে হবে।

আজকের সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর