রক্তচাপ হঠাৎ করে কমে গেলে কারনীয়
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ AM

রক্তচাপ হঠাৎ করে কমে গেলে কারনীয়

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১০:১৬:১৬ AM

রক্তচাপ হঠাৎ করে কমে গেলে কারনীয়


খাদ্যাভ্যাস, মানসিক উদ্বেগ, অতিরিক্ত পরিশ্রম বা স্নায়বিক কারণে রক্তচাপ বেড়ে গেলে আমরা সচেতন হয়ে যাই অসুস্থতার বিষয়ে। কিন্তু কমে গেলে খুব একটা পাত্তা দেই না অনেকেই। পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০। রক্তচাপ ১১০/৬০-এর নিচে হলে লো ব্লাড প্রেশার বলে।

রক্তচাপ কমে গেলে যা হতে পারে
    মস্তিষ্ক, কিডনি, হৃৎপিণ্ডে ঠিক ভাবে রক্ত চলাচল করতে পারে না
•    দুর্বল লাগে
•    বুক ধড়ফড় করে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়
•    অন্ধকার দেখা
•    বমি ভাব
•    জ্ঞান হারিয়ে ফেলতে পারেন।  

প্রেশার কমে গেলে যা করতে হবে
    এক গ্লাস পানিতে ২-৩ চা চামচ চিনি ও এক চা চামচ লবণ দিয়ে শরবত তৈরি করে  পান করুন
•    চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন
    ডিম ও দুধ খেতে পারেন
•    কফিতে ক্যাফেইন থাকে তাই এটি তাড়াতাড়ি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে
•    কড়া করে এক মগ কফি পান করুন।  

রক্তচাপ কমে গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর