সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে মারা যাওয়া মতি মিয়ার (৬০) লাশ সিলেটের পথে রয়েছে।
রোববার রাত ৮টার দিকে লাশ বাড়িতে আসার কথা রয়েছে। এরপর রাতেই দাফন সম্পন্ন হবে।
বিষয়টি গণামাধ্যমকে জানিয়েছেন নিহত মতি মিয়ার ছেলে জুকু মিয়া বলেন, ‘বাবার লাশ ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে আসছে। রাতেই দাফন করা হবে।’
গত ২১ জানুয়ারি সিলেট নগরের পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মতি মিয়া (৬০) নামের বৃদ্ধ শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি সিলেট মহানগরের ঘাসিটুলা বেতের বাজার এলাকার মৃত মিছির আলীর ছেলে।
আজকের সিলেট/কেআর
নিউজ ডেস্ক 








