শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তিবিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের 'মাহিদ আল সালাম স্মৃতি পদক-২০২৩' পেলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী জুবায়ের বিন এনাম ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মিনহাজুল আবেদিন মিরন।
শুক্রবার (১৫ নভেম্বর) তাদের হাতে স্মৃতি পদক তুলে দেন মাভৈঃ আবৃত্তি সংসদের ২৩ তম কার্যকরী পরিষদের জ্যেষ্ঠ কার্যকরী সদস্য দীপংকর দাশ বৃন্ত।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মার্চ মধ্যরাতে মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য মাহিদ আল সালাম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি ছিলেন মাভৈঃ আবৃত্তি সংসদের একজন একনিষ্ঠ কর্মী। এরই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে মাভৈঃ তার সর্বকনিষ্ঠ সদস্যদের মধ্য থেকে একজন নিবেদিতপ্রাণ সদস্যকে 'মাহিদ আল সালাম স্মৃতি পদক' প্রদান করে আসছে। মাভৈঃ এর সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ২০২৩ সালে যাদের যাত্রা শুরু হয়েছিল। তাদের মধ্যে একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ সদস্য হিসেবে, 'মাহিদ আল সালাম স্মৃতি পদক-২০২৩' পেয়েছেন এই দুই শিক্ষার্থী।
আজকের সিলেট/এসসিজে
. 








