শাবিতে চালু হলো ‘ফুড কোর্ট’
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ PM

শাবিতে চালু হলো ‘ফুড কোর্ট’

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৫:০১:০১ AM

শাবিতে চালু হলো ‘ফুড কোর্ট’


স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড কোর্ট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পেছনে এ ফুড কোর্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই সবকিছুতে একটা স্ট্যান্ডার্ড স্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। এরইমধ্যে অনেক জায়গায় সেটি করতে পেরেছি। তবে খাবারের স্ট্যান্ডার্ড স্থাপন করা হয়নি। আজ এ ফুড কোর্ট উদ্বোধনের মাধ্যমে আমরা খাবারের স্ট্যান্ডার্ড স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও ফুড কোর্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আমিনা পারভীন বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ফুড কোর্ট স্থাপন করেছি। ভালো কোম্পানিকে ক্যাটারার হিসেবে নির্বাচন করার চেষ্টা করেছি। নতুন এ ফুড কোর্টে চারটি স্টল রয়েছে। এরমধ্যে দুটি স্টল ‘টেস্টি ট্রিট’কে দেওয়া হয়েছে। আজ টেস্টি ট্রিটের স্টল উদ্বোধন হচ্ছে। তারা কম দামে ভালো খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি, সবার সহযোগিতায় তারা নিরবচ্ছিন্ন খাবার পরিবেশন করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, ফুড কোর্টের স্থপতি সুব্রত দাস ও টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার শাহরিয়ার রেজা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর