দক্ষিণ সুরমায় গুদাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫২ PM

দক্ষিণ সুরমায় গুদাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৫:০৬:২৮ AM

দক্ষিণ সুরমায় গুদাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


সিলেটের দক্ষিণ সুরমায় একটি গুদার থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৬০ বছর। তবে তাৎক্ষনিকভাবে বৃদ্ধার নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কদমতলী পয়েন্ট সংলগ্ন পানসী রেস্টুরেন্টের পাশের গুদামের বারান্দা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারী ভবঘুরে ছিলেন। গুদামের বারান্দায় রাতে ঘুমিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হয়তো তার মৃত্যু হতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর