সাকিব, মুশফিক শান্তকে ছাড়াই ওয়ানডে দল
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৮ AM

সাকিব, মুশফিক শান্তকে ছাড়াই ওয়ানডে দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৫:৩১:১২ AM

সাকিব, মুশফিক শান্তকে ছাড়াই ওয়ানডে দল


কুঁচকির চোট সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। হলোও তা-ই। শান্তর বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাচ্ছে না এই খবরও আগেই জানা গিয়েছিল। ঘোষিত দলে নেই সাকিবও। চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। বাঁহাতি এ ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সিরিজের তিনটি ওয়ানডে হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সব কটিই সেন্ট কিটসে।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর