শনিবার বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ AM

শনিবার বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০৯:৪৫:৪৪ AM

শনিবার বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকা


জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরের ৩৬টি কয়েকটি এলাকায় শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিন।

এলাকাগুলো হলো- ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর। এছাড়াও এমসি কলেজ উপ-কেন্দ্রের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব উন্নয়ন, ডেইরি ফার্ম, আলুরতল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর