এবার খেলাফত মজলিসে যোদ দিলেন শাহীনূর পাশা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৭ PM

এবার খেলাফত মজলিসে যোদ দিলেন শাহীনূর পাশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৪:২৫:৩৭ AM

এবার খেলাফত মজলিসে যোদ দিলেন শাহীনূর পাশা


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে বাদ পড়েন দলটির একসময়ের প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী। এরপর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ভোটে লড়ে হারান জামানত। দল ও দলের বাইরে ব্যাপক সমালোচিত হন। একুল ওকুল দুকুল গেল অবস্থায় কাটে গত আট মাস।

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফের তৎপর হয়ে উঠেন তিনি। দলে ফিরতে তদবির-লবিং করেন নানা পর্যায়ে। কিন্তু দল গ্রহন করেনি। অবশেষে জমিয়তের জন্য ‘জীবন-যৌবন শেষ করা’ এই নেতা তাঁর 'সাথীদের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে' যোগ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসে। যার নেতৃত্বে রয়েছেন মাওলানা মামুনুল হক।

সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের দলীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শাহীনূর পাশা চৌধুরীর কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে খেলাফতে যোগদানের কয়েক ঘন্টা আগে তিনি ফেসবুকে লিখেন, 'ক্ষমা করে দিও আন্তরিক সাথীরা।'

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর