সিলেট মহানগরের পাইকারি বাজার কালিঘাট ও সোবহানীঘাটে প্রায় প্রতিদিনই ঘটছে চাঁদাবাজি ও মালামাল লুটপাটের ঘটনায়। এত ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট জেলা প্রশাসক বরবারে স্মারকলিপি প্রদান করেছেন তারা। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভও প্রদর্শন করেছেন।
‘সিলেট ব্যবাসয়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ’ ব্যানারে জেলা প্রশাসক বরবারে দেওয়া স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সিলেটের নিত্যপণ্যের বড় পাইকারি বাজার কালিঘাট ও সবজি বাজার সোবহানীঘাট। এই দুই এলাকায় প্রায় প্রতিদিনই সন্ত্রাসীরা ব্যবসায়ীদের মালামাল গাড়িতে লোড-আনলোড করার সময় চাঁদাবাজি করে। অনেক সময় পুরো গাড়ির মাল লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্থানে থেকে সিলেট শহরমুখী গাড়ি থামিয়েও সন্ত্রাসীরা চাঁদাবাজি ও মালামাল লুটপাট চালায় এসব সন্ত্রাসী। এসব অপকর্মে প্রশাসনের কতিপয় অসাধু সদস্যরাও জড়িত রয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে শতাধিক ব্যবসায়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা এমন সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবাসয়ীরা। এ সময় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং কালিঘাট পাইকারি ও সোবহানীঘাট সবজি বাজারের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
আজকের সিলেট/১ লা ফেব্রুয়ারী/জেকেএস
নিজস্ব প্রতিবেদক 








