সিলেটে এখনো পৌঁছেনি ৩য় ও ৪র্থ শ্রেণীর বই
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৯ AM

সিলেটে এখনো পৌঁছেনি ৩য় ও ৪র্থ শ্রেণীর বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০৫:৩০:২৩ AM

সিলেটে এখনো পৌঁছেনি ৩য় ও ৪র্থ শ্রেণীর বই


নতুন বছরের প্রথম দিন মানেই শিক্ষার্থীদের নতুন বইয়ের ঘ্রাণ। ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যের বই পৌঁছে দেয়ার কথা থাকলেও এবার তা সম্ভব হয়নি।

জানা যায়, সিলেট জেলার ১৩টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শতভাগ বই দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোন বই আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সিলেট জেলার ১৩ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ১ লাখ ৩০ হাজার বই এসেছে জানিয়ে বলেন, যেসব শ্রেণীর যেসব বই প্রস্তুত আছে তা বাকি ৭ উপজেলায় আগামীকালের মধ্যে পৌঁছে যাবে। পাঠ্যক্রম পরিবর্তনের জন্য এবছর কিছু বই আসতে একটু বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ১৫ তারিখের মধ্যে সকল বিদ্যালয়ে সকল বই বিতরণ হয়ে যাবে।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর