তারেক রহমান শুধু রাজনীতি করেন না, তিনি সাধারণ মানুষের পাশে থাকেন : ডা. জাহিদ হোসেন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৪ PM

তারেক রহমান শুধু রাজনীতি করেন না, তিনি সাধারণ মানুষের পাশে থাকেন : ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০২:১০:৫০ AM

তারেক রহমান শুধু রাজনীতি করেন না, তিনি সাধারণ মানুষের পাশে থাকেন : ডা. জাহিদ হোসেন

ছবি: সোহেল মিয়া


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম  জাহিদ হোসেন বলেছেন, আজকে দেশ প্রেমিক নিয়ে কথা হয়, তাদের কথা শুনে হাসতে ইচ্ছে হয়। ১৯৭১ সালে যে মানুষটি সকল ভয়ভীতি উপেক্ষা করে স্বাধীনতার ঘোষনা করলেন তিনিই তো প্রকৃত দেশপ্রেমিক। ইতিহাস সাক্ষী দেশ প্রেমের পরীক্ষায় কারা উত্তির্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সাথে চরম ঝুকি নিয়ে মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। শুধুমাত্র ঘোষনা দিয়েই শেষ নয় সম্মূখ সমরে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছিলেন। শহীদ জিয়া দেশপ্রেমের স্বীকৃতি স্বরুপ ১৯৭৫ সালের ৭ই নভেম্বর দেশের শিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর দেশপ্রেমিক সমার্থক। বিএনপি জাতির সকল দুর্যোগে নিজেদের চরম দুর্দিনেও মানুষের পাশে থাকে। বিগত করোনা ও বন্যার সময়ে চরম প্রতিকুলতার মধ্যেও বিএনপি মানুষের পাশে ছিল।

বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমাইয়ুন রশীদ চত্ত্বরে আমরা বিএনপি পরিবারে উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেট ইকবাল হোসেন ইমনের পরিবারকে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের ফারেন রেমিটেন্স বলেন আর গার্মেন্টস শিল্প বলেন সব কিছুর ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি সকল দুর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে থাকে আমাদের নেতা তারেক রহমান শুধু গণতান্ত্রের জন্য আন্দোলন অথবা দলের কর্মীদের সুসংগঠিত করার জন্যই কাজ করেননা। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেন, সাধারণ মানুষের পাশে থাকেন। মানুষের দুঃখে কষ্টে যে দলটি মানুষের পাশে দাঁড়ায়, সেই দল হচ্ছে বিএনপি।

তিনি বলেন, আপনারা দেখেযেন যে খালেদা জিয়া হেটে হেটে কোর্টে গেলেন, সেই খালেজা জিয়াকে জেল থেকে হুইল চেয়ারে বসে বের হয়ে আসতে হয়েছে।

আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় শ্লোগানকে সামনে রেখে বিএনপি সব সময় দলোর চরম দুর্দিনেও মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এক বছেরে মধ্যে না কি জুলাই-আগস্টের বিচার হবে। আমরা বলতে চাই গত সাড়ে ১৫ বছরে যত গুম খুন ও নির্যাতন হয়েছে সবকিছুর বিচার হবে।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ হোসেন বকুল, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও এম. নাসের রহমান, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।


বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারতনা, স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারতনা। রাজনৈতিক দল সমূহ মিটিং মিছিল করতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হতো। শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছিল। আমাদের নেতা এম. ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমূখ অভিমূখে লংমার্চ করার কারনে হাসিনা তাকে নিরুদ্দেশ করে দিয়েছে। আমরা ভয়ঙ্কর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা রাজওথে লড়াই করেছি। তার পরও আমরা পিছপা হইনি। সাড়ে ১৫ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নিযাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।

রিজভী আরো বলেন, আজ একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদেরকে ও সেনাবাহিনীকেই শুধু দেশপ্রেমিক বলে দাবি করে। স্বসস্ত্র বাহিনী সব সময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে। কিন্তু আপনারা নিজেদেরকে যে দেশপ্রেমিক দাবী করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন- ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?

রিজভী আরো বলেন, এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-আগষ্ট হত্যাকান্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- এম. ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা-নির্যাতন করেছে তাদের বিচার কি হবে না?

তিনি বলেম, রুমন ও মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার গঠন করার উদ্দেশ্য সারাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এই সংগঠনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে।

সভাপতির বক্তব্যে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ইমনের পরিবারকে নিয়ে একটি সংবাদের লিংক পাঠান এবং ইমনের পরিবারকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দেন। আমাদের নেতা হাজার হাজার মাইল দূরে থাকলেও তার মন দেশে পড়ে আছে। তিনি সারাক্ষণ দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ শরীরে স্বসম্মানে দেশে প্রত্যাবর্তন করতে পারেন।

অনুষ্ঠানে তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারের হাতে দুটি ব্যাটারী চালিত অটোর চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর