দেশ ছেড়ে আমেরিকায় রোমান-দিয়া
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ PM

দেশ ছেড়ে আমেরিকায় রোমান-দিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৮:৫৯:২৭ AM

দেশ ছেড়ে আমেরিকায় রোমান-দিয়া


দেশের সেরা আর্চার জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী। ২০২৩ গাঁটছড়া বাঁধেন দুই অলিম্পিয়ান আর্চার। জাতীয় দলের ক্যাম্পে ছুটি চলছে। এর মাঝেই গত শনিবার আমেরিকায় পাড়ি জমিয়েছেন এই আর্চার জুটি। বিষয়টি নিশ্চিত করেছেন দিয়ার মা শাহানাজ বেগম শান্তা ।

দিয়া সিদ্দিকীর মা বলেন, ‘গত শনিবার ওরা আমেরিকায় গেছে। দিয়ার হাতে চোট আছে। সেই চিকিৎসা করাতে তারা আমেরিকায় গেছে। এর চেয়ে বেশি কিছু না। ’

আর্চাররা সবাই ২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়েই সেখানে গেছেন। রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ সাড়া দেননি। এইচএসসি পাস করার পর খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছেন দিয়া। তাদের আগে আমেরিকায় পাড়ি জমান অসিম কুমার দাস, হাকিম আহমেদ রুবেল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর