দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ জন আমদানিকারক। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে।
আগামী ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি হতে পারে।
আজকের সিলেট/২ ফেব্রুয়ারী/বিএন/জেকেএস
অর্থনীতি ডেস্ক 








