বিগত ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবীতে বিএনপি চলমান একদফা আন্দোলনে সিলেট মোট্টোপলিটন এলাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব ও সৈয়দ মঈনুদ্দীন সুহেল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।
সেমবার হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান ও ফাহমিদা তাপাদারের যৌথ ব্যঞ্চ এর ব্যাঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশে আাগামী ৬ সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আসামী পক্ষের প্রধান আইনজীবীর দায়িত্বে ছিলেন ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম।
মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সিসিকের সদ্য সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ায়ী পর্যন্ত বিএনপির আন্দোলন চলাকালে সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের বিরুদ্ধে ১টি, সাবেক যুগ্ন আহকায়ক রেজাউল হাসান কয়েস লোদীর বিরুদ্ধে ৫টি, যুগ্ন আহবায়ক নজিবুর রহমান নজিব ও সৈয়দ মঈনউদ্দীন সোহেল বিরুদ্ধে ১টি করে মামলা দায়ের করে পুলিশ।
আজকের সিলেট/জেএস/এসটি
নিজস্ব প্রতিবেদক 








