অবরোধ প্রত্যাহার করলেন ট্রাক শ্রমিকরা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৫ PM

অবরোধ প্রত্যাহার করলেন ট্রাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৯:৪৫:২৬ AM

অবরোধ প্রত্যাহার করলেন ট্রাক শ্রমিকরা


চার ট্রাক শ্রমিককে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে এই অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে সন্ধ্যায় প্রথম দফায় দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এরপর শ্রমিক নেতারা নগরীর টিলাগড়, মেজরটিলা, সিলেট-তামাবিল সড়ক, বিমানবন্দর সড়ক, সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়।

সিলেট মহানগর উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেজন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সেই সঙ্গে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, কোনও অভিযোগ ছাড়াই আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল। গোলাপগঞ্জ থেকে দুই ও দক্ষিণ সুরমা থেকে দুই জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

আজকের সিলেট/বিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর